রেল লাইনের এক পাশে দেহ আর এক পাশে পড়ে রয়েছে মাথা। মঙ্গলবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে গাজোলের কোদুবাড়ীর আকন্দা রেললাইন সংলগ্ন এলাকায়। মৃতের নাম লালমন ওড়ফে লালু মণ্ডল(২৫)। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারের কসবা এলাকায়।
জানা যায়, স্থানীয় দুই বাসিন্দা গাজোলের কোদুবাড়ীর আকন্দা রেললাইনের পাস দিয়ে হেটে যাচ্ছিলেন। সেই সময় রেল লাইনের ধারে মাথা বিচ্ছন্ন অবস্থায় এক যুবকের দেহ পরে থাকতে দেখতে পান। খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এরপর খবর দেওয়া হয় গাজোল থানায়। পরে পুলিশ এসে ছিন্ন ভিন্ন মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে সুরজিত মণ্ডল নামে এক স্থানীয় যুবক জানায়, তারা রেললাইনের ধার দিয়ে যাচ্ছিল। রেললাইনে ছিন্ন ভিন্ন এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখতে পায়। তারপর খবর দেয় গাজোল থানায়। যদিও পরে জানা যায় মৃত ওই যুবকের নাম লালু মণ্ডল, বাড়ি ইটাহারের কসবা এলাকায়।